শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে অটো ছিনতাই চক্রের মূল হোতা সহ ৩ সদস্যকে গ্রেফতার

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১২৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে অটো ছিনতাই চক্রের মূল হোতা সহ ৩ সদস্যকে গ্রেফতার

কিশোরগঞ্জে ছিনতাই হয়ে যাওয়া একটি অটোরিকশা উদ্ধার করেছে র‌্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প। এসময় ছিনতাই চক্রের মূল হোতা সহ ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাবের একটি আভিযানিক টিম। 

গত (০৮ ডিসেম্বর) বিকেল সাড়ে চার ঘটিকায় মো: কামরুল ইসলাম (১৩) তার নিজ অটোরিকশা নিয়ে ভাড়ার জন্য কিশোরগঞ্জ সদরের সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান করাকালে ৪/৫ জন লোক তার ছেলের কাছে আসিয়া (যাত্রী বেশে) যশোদল মধুনগর যাবে বলে ভাড়া ঠিক করে। তারপর কামরুল ইসলাম তাদেরকে নিয়ে মধুনগরের উদ্দেশ্যে যাওয়ার সময় যশোদল কোনামাটি এলাকায় পৌছালে ছেলেটিকে অটোমিশুক গাড়ী হইতে নামিয়ে এলোপাথারি কিল, ঘুষি, লাথি মারিয়া অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়।

গতকাল (০৯ ডিসেম্বর) শনিবার কিশোরগঞ্জ সদরের কর্শা কড়িয়াইল ইউনিয়নের চিকনিরচর গ্রামের অটো চালক মো: কামরুল ইসলামের পিতা মোঃ ধনু মিয়া (৬০) র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পে এসে  এবিষয়ে একটি অভিযোগ দায়ের করে।

কিশোরগঞ্জে অটো ছিনতাই চক্রের মূল হোতা সহ ৩ সদস্যকে গ্রেফতার

অভিযোগের বিষয়টি র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে এবং আসামীদের অবস্থান নিশ্চিত করে একটি চৌকশ আভিযানিক দল রবিবার (১০ ডিসেম্বর) রাত ২ ঘটিকায় অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ সদরের যশোদল এলাকা হতে অটো ছিনতাইকারী চক্রের সদস্য আসামী মোঃ মুন্না (২২), পিতা-আনোয়ার হোসেন আয়নাল, মোঃ ফজলু (২২), পিতা-মৃত আঃ হেকিম ও মোঃ হারুন (২৩), পিতা-মোঃ সুরুজ আলী’র ছেলেদের ছিনতাই হয়ে যাওয়া অটোরিকশা’সহ গ্রেফতার করে। আসামীরা সবাই যশোদল ইউনিয়নের বাসিন্দা।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা উক্ত অটো রিকশাটি ছিনতাইয়ের কথা স্বীকার করে। উক্ত ছিনতাইয়ের সাথে জড়িত অন্যান্য ছিনতাইকারীদের গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান অব্যহত আছে।

র‌্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের উপপরিচালক ও স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির জানান, এঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com