রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা

নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে পাকুন্দিয়ায় পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) তানিয়া আক্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ কফিল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কামন্ডার মজিবুর রহমান, মঠখোলা হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরিকুল হাসান শাহীন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নারী জাগরনের প্রতিকৃতি বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের স্মরণে পালিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস ২০২৩ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় নারীদের পাঁচটি ক্যাটাগরীতে জয়িতা হিসাবে ক্যাস্ট ও সনদ প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন সবিতা রানী বর্মন, মাছুমা সুলতানা, মাহবুবা পারভীন, লাকী আক্তার, শিমু।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com