বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর নতুন কার্যকরী কমিটি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর নতুন কার্যকরী কমিটি

ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে সময় টেলিভিশনের স্টাফ রির্পোটার নূর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক হিসেবে মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি বিজয় রায় খোকা মনোনীত হয়েছেন।

রোববার (১০ ডিসেম্বর) রাতে সংগঠনের কার্যালয়ে বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটির সময়সীমা শেষ হওয়ায় নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটি সাংবাদিকতার মান উন্নয়ন ও সংগঠনটি সার্বিক কল্যাণে দুই বছর কাজ করবে।

কমিটিতে অন্যান্য পদে, সহ-সভাপতি চ্যানেল টোয়েন্টি ফোর এর ব্যুরো সুলতান মাহমুদ কনিক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি শরীফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাইটিভি জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন পলাশ ও নেক্সাস টেলিভিশনের জেলা প্রতিনিধি রুমন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সুলতান রায়হান ভূইয়া রিপন, কোষাধ্যক্ষ দেশ টিভির জেলা প্রতিনিধি টিটু দাস, দপ্তর সম্পাদক চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধি মানিক চন্দ্র দাস রনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক এখন টিভির জেলা প্রতিনিধি মশিউর রহমান কায়েস, কার্যকরী সদস্য হিসেবে এটিএন নিউজের জেলা প্রতিনিধি শফিক আদনান, চ্যানেল টোয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম পিংকু মনোনীত হয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com