সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করলেন মাহিয়া মাহি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে
ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করলেন মাহিয়া মাহি

মনোনয়ন বৈধ ঘোষণার পরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামধিতে শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন তিনি।

এ বিষয়ে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি জানান, নির্বাচনী কার্যক্রম শুরু করতে আজ রাতেই ঢাকা ত্যাগ করছেন তিনি। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছ থেকে দোয়া নিতেই এই সৌজন্য সাক্ষাৎ।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে জনপ্রিয়তার। ভোটারদের কাছে যার জনপ্রিয়তা বেশি, তিনিই জয়ী হবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও আমি একজন আওয়ামী লীগের কর্মী। যেহেতু গতকাল আমার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে, তাই আজ রাতেই আমি রাজশাহীতে গিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছি। তার আগেই আজ (মঙ্গলবার) ওবায়দুল কাদের স্যারের সঙ্গে দেখা করেছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে আশ্বস্ত করেছেন, নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনে জনপ্রিয়তার যাচাই হবে। যে জনপ্রিয় সেই জিতে আসবে।

মাহিয়া মাহির বিশ্বাস স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হলে আওয়ামী লীগ তাকে বরণ করে নিবে। আপাতত নির্বাচনে অংশগ্রহণ নিয়ে আর কোনো বাধা কিংবা চ্যালেঞ্জ দেখছেন না তিনি।

এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মাহিয়া মাহি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com