বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

ফলোআপ, হোসেনপুরে ট্রিপল মার্ডারের হত্যাকারী শনাক্ত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৬ বার পড়া হয়েছে
ফলোআপ, হোসেনপুরে ট্রিপল মার্ডারের হত্যাকারী শনাক্ত
কিশোরগঞ্জের হোসেনপুরে তাসলিমা আক্তার (৩৫), তাঁর দুই মেয়ে মোহনা (১১) ও বন্যা (৭) নামের চাঞ্চল্যকর তিন খুনের ঘটনায় মূল হত্যাকারী শনাক্তের দাবি করেছে পুলিশ। তার গায়ে নিহতের আঁচড়ের দাগ পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
.
তিনি জানান, এ ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা মুখ খুলতে চায় না। রিমান্ডে নিয়েও কথা বের করা যায়নি। তবে এদের মধ্যে একজনের গায়ে নিহতের আঁড়ের দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এটা তাসলিমা আক্তারের আচড়ের দাগ। পুলিশ সুপার আরো জানান, শনাক্তকৃত ব্যক্তি সম্পর্কে আরও নিশ্চিত হওয়ার জন্য আটক দুজনকে ঢাকায় ফরেনসিক ল্যাবে পাঠিয়ে ডিএনএ নমুনা দেয়া হয়েছে।
.
আদালতের অনুমতি নিয়ে নিহতদের কাছ থেকে নেয়া ডিএনএ নমুনার সঙ্গে ওই দুজনের নমুনার সম্পর্ক যাচাই (ম্যাচিং) করা হচ্ছে। যাকে হত্যাকারী হিসেবে পুলিশি অনুসন্ধানে শনাক্ত করা হয়েছে, তিনি একজন হৃদরোগী। তার দেহে দুটি রিং পরানো আছে। তিনি জিজ্ঞাসাবাদের সময় অসুস্থতার ওই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করেন। নাম জিজ্ঞাসা করার সময়ও অজ্ঞান হওয়ার ভান করেন। আবার গাড়িতে তোলার সময়ও অজ্ঞান হওয়ার ভান করেন বলে পুলিশ সুপার জানান। তবে ওই ডিএনএ রিপোর্টেই আসল রহস্য উন্মোচিত হবে বলে তিনি আশাবাদী।
উল্লেখ্য,গত ১৪ নভেম্বর সকালে হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর পশ্চিম পাড়া গ্রামে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ। হতভাগ্য সৌদী আরব প্রবাসী মঞ্জিল মিয়ার টিনের ঘরে একটি খাটের ওপর তাঁর স্ত্রী তাসলিমা এবং অপর খাটের ওপর দুই মেয়ে মোহনা ও বন্যার লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নিহত তাসলিমার বড়ভাই কবিরুল ইসলাম নয়ন বাদী হয়ে পরদিন হোসেনপুর থানায় তিনজনকে শ্বাসরোধে হত্যার অভিযোগ এনে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছিলেন। বিভিন্ন তথ্যের ভিত্তিতে প্রতিবেশি মৃত আব্দুস সোবহানের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) ও মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ছোটন মিয়াকে (৩৫) পুলিশ আটক করেন। তাদেরকে দুদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও মুখ খোলেননি। যে কারণে ডিএনএ পরীক্ষার আশ্রয় নিতে হয়েছে বলে জানান পুলিশ সুপার। তবে এলাকাবাসী জানান, আটক জাহাঙ্গীর আলম একজন হৃদরোগী। দীর্ঘ দিন ধরেই তার দেহে রিং পরানো রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com