বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কয়লা নিয়ে ভৈরব নদে ডুবলো কার্গো জাহাজ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে
কয়লা নিয়ে ভৈরব নদে ডুবলো কার্গো জাহাজ

যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ৮২০ মেট্রিক টন কয়লা নিয়ে এম ভি আর রাজ্জাক নামের কার্গো জাহাজ ডুবে গেছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার দেয়াপাড়া এলাকার ভৈরব নদে এ ঘটনা ঘটে।

আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বড় জাহাজে করে মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় কয়লা আনা হয়। সেখানে বড় জাহাজ থেকে কয়লা ছোট কার্গো জাহাজ এমভি আর রাজ্জাকে লোড করা হয়। গত ৯ ডিসেম্বর সকালে কার্গো জাহাজটি হাড়বাড়িয়ায় থেকে রওনা দিয়ে ১১ ডিসেম্বর বিকেলে ভৈরব নদের ঘাটে নোঙর করে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে নদে ভাটার সময় কার্গো জাহাজটির তলা ফেটে যায়। এরপর আস্তে আস্তে পানি উঠে কার্গো জাহাজটি নদের পানিতে ডুবে যায়। জাহাজে থাকা কয়লার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

এম ভি আর রাজ্জাকের মাস্টার মো. মুরাদ হোসেন বলেন, দেয়াপাড়া এলাকায় ভৈরব নদের ঘাটে পাঁচদিন ধরে জাহাজটি বাঁধা ছিল। জাহাজে ৮২০ মেট্রিক টন কয়লা ছিল। জাহাজ থেকে কয়লা নামানোর অপেক্ষায় ছিল। শুক্রবার দুপুরে নদে ভাটা ছিল। ভাটার সময় নদে পানি একবারেই কমে যায়। দুপুর আড়াইটার দিকে জাহাজের তলা ফেটে পানি উঠতে শুরু করে। বিকেলে নদে জোয়ার আসতে শুরু করে। আস্তে আস্তে জাহাজটি ডুবতে শুরু করে। বিকেল সাড়ে চারটার দিকে জোয়ারে জাহাজটি নদের পানিতে সম্পূর্ণ ডুবে যায়।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স শেখ ব্রাদার্সের পরিচালক শেখ শফিয়ার রহমান বলেন, নওয়াপাড়া ভৈরব নদে কয়লা বোঝাই লাইটার জাহাজের তলদেশ ফেটে পানি ঢুকেছে। উদ্ধারের কাজ চলছে। কয়লা ছড়িয়ে না পড়ায় নদের পানি দূষণ হবে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com