বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

প্রবাসীর স্ত্রীকে ঘর থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২৪ বার পড়া হয়েছে
প্রবাসীর স্ত্রীকে ঘর থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ

নাটোরের নলডাঙ্গায় এক প্রবাসীর স্ত্রীকে (৩০) বাড়ি থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার ৩ জনের বিরুদ্ধে। এ ঘটনায় নলডাঙ্গা থানায় মামলা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার বাঁশিলা গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। এর আগে দুপুরে নাটোর আধুনিক সদর হাসপাতালে তার চিকিৎসাসহ ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বাঁশিলা গ্রামের সৌদি প্রবাসীর বাড়ির প্রায় সবাই সোমবার দিনগত রাতে বিলে মাছ ধরতে যান। বৃদ্ধ দাদা শ্বশুরসহ ওই গৃহবধূ এ সময় বাড়িতে অবস্থান করছিলেন। বিষয়টি টের পেয়ে একই গ্রামের বাসিন্দা বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মালেকের ছেলে মো. তুহিন (২৪), প্রতিবেশী মোখলেস ব্যাপারীর ছেলে ওসমান ব্যাপারী (৪৫) ও বিশু বিদ্যার ছেলে মো. জীবন (৪০) বাড়িতে ঢুকে গৃহবধূর মুখে কাপড় বেঁধে জোর করে পাশের একটি ফসলি মাঠে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। বৃদ্ধ দাদা নাতি বউকে বাড়িতে না পেয়ে অন্যদের খবর দিলে সবাই আলো নিয়ে খোঁজাখুজি শুরু করলে রাত দেড়টার দিকে ধর্ষণকারীরা গৃহবধূকে ফেলে পালিয়ে যায়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী গৃহবধূ নিজেই বাদী হয়ে বিকেলে তিনজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দিয়েছেন। সন্ধ্যায় অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com