সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

স্বর্ণের দামে সর্বকালের রেকর্ড

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৬ বার পড়া হয়েছে
স্বর্ণের দামে সর্বকালের রেকর্ড

দেশের ইতিহাসে স্বর্ণের দাম ছুঁয়েছে নতুন রেকর্ড। পাঁচ দিনের ব্যবধানে প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম বেড়েছে ১৭৫০ টাকা। এর ফলে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪২ টাকা। যার আগের দাম ছিল ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা।

শনিবার (২৩ ডিসেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর গত ৫ নভেম্বর স্বর্ণের দাম ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) হয়েছিল এক লাখ চার হাজার ৬২৬ টাকা। এই দাম ছিল সর্বোচ্চ।

গত জুলাইয়ে দেশে প্রথমবারের মতো স্বর্ণের দাম এক লাখ টাকা ছাড়িয়ে যায়। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি ও দেশের বাজারে স্বর্ণের সরবরাহে অস্থিরতার কারণে গত এক বছরেরও বেশি সময় ধরে স্বর্ণের দাম বাড়ছে।

বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণে স্বর্ণ আমদানি না করলেও এর দাম সাধারণত আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে চলে।

দেশে স্বর্ণের বার্ষিক চাহিদা ২০ টন থেকে ৪০ টন। তবে চাহিদার প্রায় ৮০ শতাংশ পূরণ হয় চোরাচালান ও বিদেশ থেকে আসা যাত্রীদের আনা স্বর্ণের মাধ্যমে। যারা ব্যাগেজ রুলের আওতায় নিয়ে আসেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "স্বর্ণের দামে সর্বকালের রেকর্ড"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com