বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

নওগাঁয় সাহিত্য পরিষদের কবিতা উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

আল মামুন, খাগড়াছড়ি
  • আপডেট সময় রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে
নওগাঁয় সাহিত্য পরিষদের কবিতা উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত

নওগাঁ সাহিত্য পরিষদ এর ৬ষ্ঠ বর্ষপূতি উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় নওগাঁ শহরের মুক্তির মোড় বিজয় স্তম্ভের পাদদেশে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মওলা। পরে এক শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রায় নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম, জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন ও সাধারন সম্পাদক শফিক ছোটন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস.এম আজাদ হোসেন মুরাদ, নওগাঁ সাহিত্য পরিষদ এর সভাপতি অরিন্দম মাহমুদ, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন সহ কবি-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রার আগে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এরপর বেলা ১১টায় নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজে অডিটোরিয়ামে আলোচনা সভা ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট এ কে এম ফজলে রাব্বী বকু, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপারপদে পদোন্নতিপ্রাপ্ত) গাজিউর রহমান। বিকেলে সৃজনের আলোকিত ¯েœাতের উর্বরভূমি নওগাঁ শিরোনামে এক আলোচনা সভার সাহিত্য চর্চায় বিশেষ অবদানের জন্য কবি ও সম্পাদক আশরাফুল হক পলাশকে সংগঠনের পক্ষে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক। দিনব্যাপী এই আয়োজনে জেলার শতাধীক কবি স্বরচিত কবিতা পাঠ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com