শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুরে খাবারের সন্ধানে লোকালয়ে বানর

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে
হোসেনপুরে খাবারের সন্ধানে লোকালয়ে বানর
কিশোরগঞ্জের হোসেনপুরে গত কয়েকদিন ধরে খাবারের সন্ধানে লোকালয়ে এসে এদিক সেদিক ছুটাছুটি করছে দুটি বানর। এ নিয়ে স্থানীয়দের শিশু কিশোরদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে সরেজমিনে এই দৃশ্য দেখা যায় হোসেনপুর পৌর এলাকার দ্বিপেশহর, ঢেকিয়া ও আশপাশের বিভিন্ন বাসা বাড়ির টিনের চাল ও ছাদে খাবারের জন্য বানর দুটি ঘুরে বেড়াচ্ছে। ধারনা করা হচ্ছে পাশের জেলা মধুপুর বনাঞ্চল কিংবা গাজীপুর থেকে আনারস ও কলা পরিবহনের ট্রাকে করে ক্ষুধার্ত বানরগুলো খাবারের সন্ধানে হোসেনপুরে এসে পড়েছে।
স্থানীয় মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আশরাফ আহমেদ জানান, বানরের অত্যাচারে অতিষ্ঠ জনগণ। বানরটি সুবিধামত জায়গায় নেমে খাবারের সন্ধান করে। প্রতিনিয়তই লোকালয়ে এসে অভুক্ত ওই বানরদুটি টিনের চালের ওপর দিয়ে লাফিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। কেউ কেউ আবার বাড়ির ছাদে উঠলে খাবারও দিচ্ছে। তবে অনেকের মাঝে আবার ভীতিও বিরাজ করছে। মূলত  গত কয়েকদিন ধরে বানরটি দেখা যাচ্ছে। যদিও এখন পর্যন্ত বানরগুলো কাউকে আঘাত করার খবর পাওয়া যায়নি।
.
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জল হোসাইন জানান, বানর দুটির বিষয়ে বনবিভাগের লোকজন উদ্যোগ নিবে। এখানে আমাদের কিছু করার নেই। তবে যদি বানরগুলো কিংবা কোনো প্রাণী অসুস্থ হয়ে পড়ে তাহলে তাদের চিকিৎসা তারা  দিবেন বলেও মন্তব্য করেন তিনি

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com