বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

থার্টিফার্স্ট নাইট উপলক্ষে হোটেল-রিসোর্ট মালিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার
  • আপডেট সময় বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে
থার্টিফার্স্ট নাইট উপলক্ষে হোটেল-রিসোর্ট মালিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে বুধবার (২৭ ডিসেম্বর) থার্টিফার্স্ট নাইট উপলক্ষে মৌলভীবাজার জেলার হোটেল রিসোর্ট মালিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার বিভিন্ন হোটেল-রিসোর্ট মালিক এবং তাদের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এসময় থার্টিফার্স্ট নাইট বা নতুন বছর উদযাপন ছাড়াও জেলার পর্যটন শিল্পের উন্নয়নে তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন হোটেল-রিসোর্ট মালিক।
.
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিনের সঞ্চালনায় মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)।
পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) তাঁর বক্তব্যে আসন্ন থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্সের বিভিন্ন নির্দেশনা সবার উদ্দেশ্যে তুলে ধরেন এবং সবাইকে নির্দেশনাসমূহ মেনে চলার আহবান জানান।

মৌলভীবাজার জেলায় আগত পর্যটকদের নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশ সবসময়ই আন্তরিক উল্লেখ করে মাননীয় পুলিশ সুপার বলেন, ‘পর্যটন শহর শ্রীমঙ্গলের ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং রেলওয়ে স্টেশন ও বাস স্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সিসি ক্যামেরার আওতায় আনার জন্য জেলা পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। আপনারা পর্যটনের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করুন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মৌলভীবাজার জেলা পুলিশ আপনাদের পাশে আছে সবসময়।’

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com