কিশোরগঞ্জের পাকুন্দিয়ার থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়ীকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার চর খামা গ্রামে সুমনের পতিত ছাপড়া ঘর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার এসআই সাদেকের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চর খামা গ্রামের সুমন মিয়ার নির্মাণাধীন বিল্ডিং এর সামনের ছাপড়া ঘরের ভিতর থেকে জুয়া খেলার সরঞ্জাম সহ চারজনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন চরখামা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আমিনুল ইসলাম (৩০), একই গ্রামের আসলামের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩৩) আবেদন উদ্দিনের ছেলে সাদেক (৩৫), ইউসুফ আলীর ছেলে সোহাগ (২৪)।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জনকে গ্রেফতারের বিষয়টি স্বীকারে করে বলেন আটকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।