বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

গাঁজাসহ ধরা খেল কুজুর

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৮৭ বার পড়া হয়েছে
গাঁজাসহ ধরা খেল কুজুর

নওগাঁয় র‌্যাব-৫ এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে সুভাষ কুজুর (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার ১২ জানুয়ারি দিবাগত রাত সাড়ে দশটায় বদলগাছী উপজেলার মাহমুদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার সুভাষ কুজুর ওই গ্রামের বারতু কুজুর ছেলে। শনিবার সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত সুভাষ কুজুর এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিল। সেই জন্য গত কয়েকদিন ধরে তার গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে র‌্যাব-৫ এর গোয়েন্দা দল। এক পর্যায়ে সুভাষ কুজু অবৈধ মাদক দ্রব্য গাঁজা বহন করে এলাকায় ক্রয় বিক্রয় করছিল। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে শুক্রবার দিবাগত রাতে জেলার বদলগাছি থানাধীন মাহমুদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সুভাষ কুজুরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে উক্ত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com