সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

তাড়াইলে গরম কাপড় কিনতে ফুটপাতে ভিড় 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে
তাড়াইলে গরম কাপড় কিনতে ফুটপাতে ভিড় 

তীব্র শীত, ঘন কুয়াশা আর কনকনে ঠাণ্ডায় বিপাকে মানুষ। বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ কষ্টে দিন পার করছেন। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পুরনো গরম কাপড়ের বিক্রি।
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর ও গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় রাস্তার পাশে অস্থায়ী পুরনো কাপড়ের দোকানগুলোতে সারা দিন ভিড় লেগেই থাকে। কম দামে ভালো মানের গরম কাপড় কিনতে পেরে সাধারণ মানুষ খুশি। পাশাপাশি দোকানগুলোতে বিক্রি বেড়ে গেছে।

সরেজমিনে গতকাল শনিবার দুপুরের পর উপজেলার সদর বাজারে দেখা গেছে, একটি পুরাতন কাপড়ের দোকানে ভিড় করছেন দিনমজুর ও ভ্যান চালকরা। তারা শীত নিবারণের জন্য কম টাকা দিয়ে জ্যাকেট ও সোয়েটার কেনার চেষ্টা করছেন। এদিকে, উষ্ণতা পেতে মানুষ ভিড় করছেন ফুটপাতের হকার ও পুরাতন গরম কাপড়ের দোকানগুলোতে। কিনছেন সোয়েটার, জ্যাকেট, হুডি, ব্লেজার, শাল, কানটুপি ও হাত মোজা।

পুরাতন কাপড় ব্যবসায়ীরা ঢাকা থেকে পুরাতন কাপড়ের বান্ডিল (বেল) কিনে উপজেলার সাতটি ইউনিয়নের বাজারে বাজারে গিয়ে বিক্রি করেন। পুরাতন কাপড়ের দাম কম, তাই নিম্ন আয়ের মানুষ কম দামে কাপড় কিনছেন। রিকশাচালক ছাইদুর রহমান বলেন, পুরাতন গরম কাপড়ের দোকানে এসেছি, তাই এই ঠাণ্ডায় একটি কম দামে জ্যাকেট কিনছি। জ্যাকেট পরে রিকশা চালালে শীত বেশি লাগবে না। পুরাতন কাপড় ব্যবসায়ী আলী হোসেন বলেন, গত কয়েকদিন থেকে এ এলাকায় প্রচুর শীত নেমেছে। গরম কাপড়ও বিক্রি হচ্ছে। ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে একটি ভালো জ্যাকেট পাওয়া যায়। সোয়েটার ১০০ থেকে ১৫০ টাকায় পাওয়া যায়। তাই পুরাতন কাপড়ের দোকানে মানুষ ভিড় জমায়।

এ বিষয়ে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস হোসাইন বলেন, এই তীব্র ঠাণ্ডায় শিশু ও বয়স্করা সাবধানতা অবলম্বন করবে। শিশুদের নিউমোনিয়া ও বয়স্কদের শ্বাসকষ্ট হতে পারে। তাই এই শীতে সবাইকে গরম কাপড় পরিধান করতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com