সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় ফিলিং স্টেশনের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টাপর নিয়ন্ত্রণে

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ফিলিং স্টেশনের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টাপর নিয়ন্ত্রণে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জ্বালানী তেলের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

রবিবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার পাকুন্দিয়া-হোসেনপুর সড়কের তারাকান্দি এলাকায় যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের পরিবেশক মেসার্স জুয়েল ফিলিং স্টেশনের মালিক মো. আরিফুর রহমান মামুনের গোডাউনে এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জের ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আবুজর গিফারী এ তথ্য জানান।

আগুনে গোডাউনে থাকা পেট্রোল ও অকটেন ভর্তি প্রায় ৭০টি ড্রাম এবং টিন সেডের আধাপাকা ঘরটি ভষ্মিভুত হয়েছে। এতে প্রায় ১৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার, পাকুন্দিয়া থানার ওসি মো. আছাদুজ্জামান টিটু।

ফায়ার সার্ভিসের আবুজর গিফারী বলেন, বেলা সোয়া ১২টার দিকে যমুনা অয়েলের পরিবেশক মেসার্স জুয়েল ফিলিং স্টেশনের মালিক আরিফুর রহমান মামুনের জ্বালানী তেলের একটি গোডাউনে আগুন লাগে। এমন খবর পেয়ে কিশোরগঞ্জ, হোসেনপুর এবং পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে কি কারণে বা কোথা থেকে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ফিলিং স্টেশনের মালিক আরিফুর রহমান মামুনকে খোজে পাওয়া যায়নি। তাই এ বিষয়ে কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন বলেন, ড্রামে রেখে পেট্রোল ও অকটেন খোলা বাজারে বিক্রি করা সম্পূর্ণ বেআইনী। তার ফিলিং স্টেশনটি আপতত বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com