রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় দন্ডপ্রাপ্ত পরোয়ানার আসামি গ্রেপ্তার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় দন্ডপ্রাপ্ত পরোয়ানার আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অর্থঋণ মামলায় আট মাসের কারাদন্ড ও ছয় লাখ টাকা অর্থদন্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মান্দারকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা-পুলিশ। দুপুরেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান টিটু।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মো.সুমন মিয়া। তিনি উপজেলার মান্দারকান্দি গ্রামের মো.মহসিন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী থানায় অর্থঋণ (এনআই অ্যাক্ট) মামলা রয়েছে। ওই মামলায় বিচার কাজ শেষে বিজ্ঞ আদালত তাকে আট মাসের কারাদন্ড ও ছয় লাখ টাকা অর্থদন্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিজ্ঞ আদালত। পরিপ্রেক্ষিতে রোববার সকালে পাকুন্দিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান টিটু বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তি অর্থঋণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানার আসামি। তাকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com