বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

৩০ কোটি টাকা মূল্যের গাঁজা ক্ষেত ধ্বংস করলো প্রশাসন

আল মামুন, খাগড়াছড়ি
  • আপডেট সময় বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে
৩০ কোটি টাকা মূল্যের গাঁজা ক্ষেত ধ্বংস করলো প্রশাসন

পার্বত্য চট্টগ্রামে যুব সমাজ ধ্বংসে সক্রিয় হয়ে উঠেছে মাদক কারবারী চক্র। দূর্গম পাহাড়ে মাদকের বিস্তার ঘটাতে ব্যবসায়ীরা নির্জনে একের পর একর টিলা যুক্ত জমিতে গাঁজার চাষ করে আসছে। এমন একটি এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে হানা দেয় প্রশাসন।

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্যাছড়ি এলাকার ৩ নং রাবার বাগানের পর চৌধুরী পাড়া এলাকায় দুর্গম পাহাড়ী ছড়ার পাড়ে প্রায় ৩ একর জায়গার উপর চাষ করা গাঁজা ক্ষেতের সন্ধান পায় প্রশাসন। এতে প্রায় ৩ হাজার গাছ কেটে পুড়িয়ে ধ্বংস করে দেয় প্রশাসন। যার আনুমানিক ওজন ৩০ হাজার কেজি,মূল্য প্রায় ৩০ কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন।

মঙ্গলবার (১৬ জানুয়ারী ২০২৪) সকালে সেনাবাহিনী,পুলিশ এর যৌথ অভিযান চালিয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মুহাম্মদ আরিফুল আমিন নেতৃত্বে এতে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিব চৌধুরীরসহ মাটিরাঙ্গা সেনা জোনের সদস্যরা এসব গাঁজা ক্ষেত কেটে ধ্বংস করে দেয়।

ঘটনাস্থল পরিদর্শন করেন খাগড়াছড়ি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ আলম ও খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর। এ সময় অপরাধীদের বিষয়ে সজাগ থেকে মাদক কারবারীদের নিমূলে পুলিশ কাজ করছে বলে জানান পুলিশ সুপার।

এর আগে সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিব চৌধুরী বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসন সচেষ্ঠ আছে। কোন ধরনের মাদকের সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না। যে বা যারা যুব সমাজ ধ্বংসের জন্য মাদকের বিস্তারের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সজাগ রয়েছে প্রশাসন।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মুহাম্মদ আরিফুল আমিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে প্রায় ৩ একর জায়গার উপর চাষ করা গাঁজা ক্ষেতের সন্ধান পায় প্রশাসন। এতে যে গোষ্ঠিই জড়িত থাক তাদের ছাড় দেয়া হবে না। জড়িতদের শনার্তে প্রশাসন কাজ করছে জানিয়ে তিনি বলেন, বর্তমান পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ প্রশাসন সক্রিয় আছে অপরাধীদের কোন ছাড় নেই বলে তিনি মন্তব্য করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com