কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫২তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) উপজেলার সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। খেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ছাত্রছাত্রীরা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চূড়ান্ত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক ভূইয়া, পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন, একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম