বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার নওগাঁর রাশিদুল হক

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে
রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার নওগাঁর রাশিদুল হক
রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক’কে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) বিকেলে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সভাকক্ষে সাফল্যের স্বীকৃতিস্বরুপ তাঁকে সম্মাননা স্বারক প্রদান করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি আনিসুর রহমান বিপিএম-পিপিএম। এর আগে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রবর্তিত অভিন্ন মানদন্ডের আলোকে ডিসেম্বর/২৩ মাসের রাজশাহী রেঞ্জের সেরা পুলিশ সুপার হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।
পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা যায়, ২০২৩ সালের ডিসেম্বর মাসের অপরাধ ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য-অস্ত্র উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ট্রাফিক ব্যবস্থাপনা, নারী-শিশু-বয়স্ক-প্রতিবন্ধী হেল্প ডেস্কের সেবামূলক কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়। এসব সূচকে রাজশাহী বিভাগে সবদিক থেকে নওগাঁ এগিয়ে থাকায় সাফল্যের স্বীকৃতিস্বরুপ জেলার শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।
এছাড়া শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হন অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মুঃ আব্দুল মমীন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com