বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

নওগাঁয় কোটি টাকার খাদ্যসামগ্রি জব্দ, আটক ১

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় মাসুদ রানা নামে এক ব্যাক্তি  লাইসেন্স বিহীন গুদামে অবৈধভাবে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রি মজুতের অভিযোগে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। এসময় গুদামটি সিলগালা করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি)  রাত ৮টা পর্যন্ত উপজেলার পরানপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু। 
অভিযুক্ত ব্যক্তি মাসুদ রানা (৩৮) উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মুনছুর আলীর ছেলে। মাসুদ রানা আটকের পরই অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। মালামাল গুলোর মধ্যে সয়াবিন তেল ২০ হাজার ৭২ লিটার, গম ১২৮ টন, আটা/ময়দা ৮ হাজার কেজি, অ্যাংকর ডাল ২৭ হাজার ১৭৫ কেজি, চিনি ৪ হাজার ৫০ কেজি, ছোলা-বুট ৪ হাজার ৭০০ কেজি এবং লবন ১২শ কেজি।
নওগাঁয় কোটি টাকার খাদ্যসামগ্রি জব্দ, আটক ১
মান্দা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু বলেন, মালামাল গুলো মাসুদ এন্টারপ্রাইজ নামে ক্রয় করা হয়। তবে এই নামে বা অন্য কোন নামে তার কোন ব্যবসায়ীক লাইসেন্স নেই। মজুদ করে বেশি দামে বিক্রি করাই তার মূল ব্যবসা। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা হবে।
তিনি আরও বলেন, অতিরিক্ত মালামাল থাকায় ভ্রাম্যমান আদালতে জরিমানা না করে মামলা দায়ের করা হবে।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বাদী হয়ে মামলা করবেন বলে জানানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com