সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

আখেরি মোনাজাতের ভেতর দিয়ে শেষ হলো তাড়াইলের ইসলাহী ইজতেমা

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে
আখেরি মোনাজাতের ভেতর দিয়ে শেষ হলো তাড়াইলের ইসলাহী ইজতেমা

মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের ভেতর দিয়ে শেষ হলো কিশোরগঞ্জের তাড়াইলের ৩ দিনের সম্মিলন ইসলাহী ইজতেমা। মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে ইজতেমা মাঠ ও আশপাশে অবস্থানরত হাজারো ধর্মপ্রাণ মানুষ এই মোনাজাতে অংশ নেন। বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর আহ্বানে তিনদিনব্যপী উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা-ইছাপশর জামিয়াতুল ইসলাহ আল-মাদানিয়া ময়দানে ১৮ তম ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হয়।

সরজমিন দেখা যায়, জামিয়াতুল ইসলাহ আল-মাদানিয়া ময়দানের আশপাশের সড়কগুলোতে জড়ো হওয়া হাজারো ধর্মপ্রাণ মুসল্লি এই মোনাজাতে অংশ নেন। বেলা ১১ টা ৪৫ মিনিটে মোনাজাত পরিচালনা করেন, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। এ সময় অনেককে আশপাশের বাড়ির ভিতর, থেমে থাকা যানবাহন এবং নিজ নিজ অবস্থান থেকে মোনাজাতে অংশ নিতে দেখা যায়। তার আগে তিনি সকলের উদ্দেশ্যে হেদায়তী বয়ান করেন।
জানা যায়, এবারও শুক্রবার (২৬ জানুয়ারি) আম জনতা ও আলেম উলামার মিলনমেলা ৩ দিনব্যপী এ ইসলাহী ইজতেমা শুরু হয়ে রবিবার (২৮ জানুয়ারি) আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। ইজতেমায় দেশ বিদেশের উলামা-মাশায়েখরা দিনভর কুরআন-হাদীসের আলোকে বয়ান ও মাঠের আমলের মাধ্যমে আগত ধর্মপ্রাণ মুসুল্লীদের দ্বীনের দাওয়াত প্রচার করেন।
.
৩ দিনব্যাপী ইজতেমার বিভিন্ন পর্বে ইসলাহী বয়ান, আম বয়ান, বিশেষ বয়ান, কোরআন তালিম ও তেলাওয়াত, জিকির ও দরূদের আমলসহ ধারাবাহিক আত্মোন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি পালন করেন আগত মুসল্লিরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com