বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে
আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০৮তম বার্ষিক ক্রীড়া তিযোগিতা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘণ পরিবেশে সোমবার (২৯ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো: জিল্লুর রহমান।

এসময় স্বাগত বক্তব্য রাখেন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. তারেক উদ্দিন আহমদ আবাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যানের মাঝে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রোকজন উদ্দিন আহমদ প্রমুখ।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপন কুমার বর্মনের সঞ্চালনায় ক্রীড়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধাণ গণ, অত্র বিদ্যালয় পরিচালনা পর্যদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com