সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে বিকল সৌরবাতি, অন্ধকারে জনদুর্ভোগ পাকুন্দিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি বাবুল, সম্পাদক মানিক, সাংগঠনিক সম্পাদক নজরুল বিজয়ী বদলগাছীতে নাবালিকা স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, সংবাদ সম্মেলনে মায়ের আকুতি- ‘আমার মেয়েকে ফিরিয়ে দিন’ পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট তাড়াইলে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে পুরস্কার বিতরণ হঠাৎ ফেসবুকে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা হঠাৎ ফেসবুকে বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা শনিবার কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী বাজেট ‘প্রতারণামূলক ও দিকনির্দেশনাহীন’:এনসিপি

তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে
তাড়াইল হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) বিদ্যালয় মাঠে এ ক্রীড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুজ্জামান এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সহকারী শিক্ষক মোহাম্মাদ রফিকুল ইসলাম এর সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নূরজাহান বেগম।
.
শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
.
উল্লেখ্য, হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সার্বিক তত্বাবধায়কের দায়িত্ব পালন করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ সাইফুল ইসলাম খন্দকার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com