সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে একজন নিহত

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে একজন নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবদুল মালেক (৭৫) নামের একজন নিহত হয়েছেন। রবিবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আবদুল মালেক উপজেলার হোসেন্দী ইউনিয়নের পূর্ব কুমারপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ভাবে সার্ভেয়ার হিসেবে কাজ করতেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবদুল মালেকের সঙ্গে জমিজমা নিয়ে পাশের বাড়ির আজিজুল গংদের বিরোধ চলছে। এনিয়ে রবিবার স্থানীয়ভাবে শালিস দরবার হয়। কিন্তু কোনো সমাধান হয়নি। শালিস থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আবদুল মালেকের ওপর আক্রমন করে। এ সময় তাদের আক্রমনে গুরুতর জখম হন তিনি। পরে স্থানীয় লোকজন আবদুল মালেককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।

নিহতের ছেলে রফিকুল ইসলাম রানা বলেন, পূর্বপরিকল্পিত ভাবে প্রতিপক্ষের লোকজন আমার বাবার ওপর হামলা চালিয়ে হত্যা করেছেন। আমি তাদের দৃৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ব্যক্তির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com