বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

পাকুন্দিয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে
তাড়াইলে পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওই ছাত্রীর নাম জেরিন (১৬)। সে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মিরদী গ্রামের মৃত আলাউদ্দিনের মেয়ে এবং মঠখোলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে আজ দুপুরে পাকুন্দিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

তার চাচাত ভাই মো. মাহবুবুর রহমান জানান, জেরিন রাতে তার অসুস্থ্য মাকে ঔষধ সেবন করিয়ে নিজ পড়ার ঘরে গিয়ে ধরনার সাথে ওড়না দিয়ে ফাঁস নেয়। রাত সাড়ে ১১টার দিকে মা তার কোন সাড়া শব্দ না পাওয়ায় ওই ঘরের দরজায় গিয়ে ধাক্কা দেয়। এরপরও কোনো সাড়া না পাওয়ায় চিৎকার করতে থাকে তার মা। পরে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ঘরে ঢুলে মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে রাত ২টার দিকে পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন।

আহুতিয়া তদন্ত কেন্দ্রের এসআই মো. আছাদুজ্জামান পরিবারের বরাদ দিয়ে বলেন, শুনেছি সংসারের নানা বিষয় নিয়ে ওই দিন বিকেলে মেয়েটিকে নাকি তার মা বকাঝকা করেছিলেন। এ কারণেই হয়তবা সে মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান টিটু বলেন, আহুতিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করেছেন। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিশেষ অনুরোধে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com