বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

মিয়ানমারের ছোড়া মর্টারশেলে বাংলাদেশিসহ নিহত ২

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ বার পড়া হয়েছে
মিয়ানমারের ছোড়া মর্টারশেলে বাংলাদেশিসহ নিহত ২

মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে ঘুমধুম সীমান্তে দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন রোহিঙ্গা ও একজন বাংলাদেশি।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মাহফুজুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মাহফুজুর রহমান বলেন, সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে মিয়ানমার থেকে ছোঁড়া গোলার আঘাতে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। সীমান্ত এলাকা হওয়ায় প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে রোববার কিছু সময়ের জন্য সীমান্তের ওপারে গোলাগুলি বন্ধ থাকলেও আজ সোমবার সকাল থেকে ফের গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।

আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে কোণঠাসা হয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য এখন পর্যন্ত তুমব্রু সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এরই মধ্যে তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

এদের মধ্যে জানি মং ও নিমলাইন নামের দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় আরও ৪ জনকে উখিয়ার একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com