রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে
হোসেনপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা
কিশোরগঞ্জের হোসেনপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মো. সুমন মিয়া ওরফে ফুল মিয়া (২০) নামের এক যুবককে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা করেছে স্থানীয় একটি কিশোর গ্যাঙের সদস্যরা৷ গুরুতর আহত ওই যুবক বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহত সুমনের মা মোছা. রুনা আক্তার হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে জরুরি প্রতিকার দাবি করেছেন।
অভিযোগপত্র ও অন্যান্য সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের চিহ্নিত একটি কিশোর গ্যাঙের কয়েকজন সদস্য স্থানীয় উত্তর গোবিন্দপুর মহিলা মাদরাসার  ছাত্রীদের  মাদ্রাসায় যাওয়া আসার পথে উত্যক্ত করে। এরই ধারাবাহিকতায় গত ৬ ফেব্রুয়ারি সকালে ফের তারা রাস্তায় ছাত্রীদের ইভটিজিং শুরু করলে সুমন মিয়া প্রতিবাদ জানায়।
এসময় ওই  কিশোর গ্যাঙয়ের সদস্য মোঃ ছানা উল্লাহ (১৮), মোঃ রামিম মিয়া (১৭) সহ কয়েকজন সুমনকে গালিগালাজ ও হুমকি প্রদান করে চলে যায়। কিন্তু সুমন পরদিন সকালে সাইকেলে নিয়ে স্থানীয় বাজারে যাওয়ার পথে তাকে একা পেয়ে ওই কিশোর গ্যাঙের সদস্যরা তার পেটে উপর্যপুরি ছুরিকাঘাত করে গুরুত্বর জখম করে। পরে স্থানীয়রা সুমনকে উদ্ধার করে তাকে প্রথমে হোসেপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় উদ্বিগ্ন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা দূষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নাহিদ হাসান সুমন জানান, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযত আইনানুগ ব্যাবস্থা গ্রহণে সচেষ্ট রয়েছে পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com