শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা তানজিম কিশোরগঞ্জের মেয়ে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে
মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা তানজিম কিশোরগঞ্জের মেয়ে
তানজিম মুনতাকা সর্বা

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় (এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষ) জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন কিশোরগঞ্জের তানজিম মুনতাকা সর্বা।

রোববার (১১ ফেব্রুয়ারী) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

১০০ নম্বরের ১ ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করে তানজিম সর্বা সর্বোচ্চ ৯২.৫ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন।

তানজিম মুনতাকা সর্বা কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পৌরসভা এলাকার বেথইর গ্রামের ইঞ্জিনিয়ার আব্দুর রহমান (সবুজ) ও গৃহিনী চায়না বেগমের মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড়।

তানজিম মুনতাকা সর্বা রাজধানীর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন। তানজিমের এমন সাফল্যে তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com