সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত

আফ্রিকার চ্যাম্পিয়ন আইভরি কোস্ট

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে
আফ্রিকার চ্যাম্পিয়ন আইভরি কোস্ট

পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরল আইভরি কোস্ট। আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনালে নাইজেরিয়াকে ২-১ গোলে হারাল দলটি। এ নিয়ে নাইজেরিয়ার সঙ্গেই তৃতীয় সর্বোচ্চ তিনবার চ্যাম্পিয়ন হলো আইভরি কোস্ট। এর আগে ১৯৯২ ও ২০১৫ সালে শিরোপা জিতেছিল তারা।

রোববার রাতে ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে এই জয় পায় স্বাগতিকরা। যেখানে উইলিয়াম ট্রোস্ট-ইকং নাইজেরিয়াকে এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধে ফঁক কেসিয়ের গোলে সমতায় ফেরে আইভরি কোস্ট। পরে জয়সূচক গোলটি করেন সেবাস্তিয়ান হলার।

খেলার ৩৮তম মিনিটে কর্নার থেকে অনেকটা লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন ট্রোস্ট-ইকং। গোলরক্ষক লাফিয়ে উঠলেও বলের নাগাল পাননি। তবে বিরতির পর ৬২তম মিনিটে কর্নারে ফক কেসিয়ের হেড ড্রপ খেয়ে ঝাঁপিয়ে পড়া গোলরক্ষককে বোকা বানিয়ে খুঁজে নেয় জাল। সমতার স্বস্তি ফেরে স্বাগতিকরা।

ম্যাচের ৮১তম মিনিটে পর সেবাস্তিয়ান হলার গোলমুখে সতীর্থের বাড়ানো আড়াআড়ি ক্রস থেকে আইভরি কোস্টকে জয়সূচক গোল পাইয়ে দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com