বুধবার (১৪ফেব্রুয়ারী ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার স্কুল, কলেজ ও বিভিন্ন মন্দিরে দেবী সরস্বতীর আরাধনা করা হয়।
বিদ্যাদেবীর কৃপালাভের আশায় সরস্বতী পূজা উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সনাতনী শিক্ষকবৃন্দের আয়োজনে কমলগঞ্জ উপজেলা পরিষদ কেজি স্কুল মাঠ প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় ছিল পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি এবং আলোকসজ্জা।