বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা, প্রত্যাহার ও অপসারণের দাবি বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু নেপালের নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী

পাকুন্দিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ করে জমি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বুরুদিয়া গ্রামে বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার বুরুদিয়া মৌজার ৩২নম্বর খতিয়ানের আরএস ৬৪১, ৬৪২ ও ৩৬৯ নম্বর দাগের ৩৯ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে। গত ৬ ফেব্রুয়ারি ওই সম্পত্তির দাবিদার উম্মে সালমা ওরফে নাজমা কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে নালিশি সম্পত্তি নিয়ে একটি মামলা করেন। একই দিন আদালত ওই সম্পত্তিতে কোন প্রকার স্থাপনা নির্মাণ না করা এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয়পক্ষের মধ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য পাকুন্দিয়া থানার ওসিকে আদেশ দেন।

৭ ফেব্রুয়ারি পাকুন্দিয়া থানা উভয়পক্ষকে নিজ নিজ অবস্থানে থাকার জন্য নোটিশ দেন। কিন্তু বুধবার দিবাগত রাতে আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষ মুকুল মিয়া তার দলবল নিয়ে ওই জমির মূল্যবান গাছপালা কেটে সেখানে একটি পাকা ঘর নির্মাণ করে জমিটি দখলে নিয়েছেন।

উম্মে সালমা বলেন, মুকুল সম্পর্কে আমার ভাইয়ের ছেলে। আমি ৩৯শতাংশ জমি পৈত্রিক ওয়ারিশিসূত্রে পেয়েছি। সেখানে গাছপালা রোপন করে ভোগদখল করে আসছি। কিন্তু মুকুল আমাকে নিরীহ পেয়ে আমার জমিতে জোর করে ঘরে নির্মাণ করে জমিটি দখলে নিয়ে গেছে। আমি এর সঠিক বিচার চাই। আমি এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে অভিযুক্ত মুকুলের বোন কাজল আক্তার বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তির মধ্যে আমার ভাই মুকুল মিয়া ঘর নির্মাণ করেছেন। এটি আমার ফুফু উম্মে সালমার সম্পত্তি নয়।

পাকুন্দিয়া থানার ওসি আছাদুজ্জামান টিটু বলেন, আদালতের ১৪৪ ধারা জারির নোটিশ উভয়পক্ষকে দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নিতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com