সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়ায় সীমানা প্রাচীর ভাঙার ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় সীমানা প্রাচীর ভাঙার ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির সীমানা প্রাচীর ভাঙার ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। গত ১৪ই ফেব্রুয়ারি চরপাড়াতলা গ্রামের এ ঘটনায় আজ রবিবার দুপুরে কিশোরগঞ্জের আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আদালতে ৪/৫ ধারায় এ মামলাটি করেন একই এলাকার মো. তালেব আলী নামের এক ব্যক্তি। এতে ৭জনকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন, একই এলাকার মেনু মিয়ার ছেলে মিনহাজ (২৮), ফাহিম (১৯), মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. মেনু মিয়া (৫৫), নিজাম উদ্দিন (৫৮), আজিম উদ্দিন (৬০) ও বকুল (৪৫) এবং আজিম উদ্দিনের ছেলে এংরাজ (২৫)।

এজাহার সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে গত ১৪ ফেব্রুয়ারি বুধবার সকালে মিনহাজ উদ্দিনের নেতৃত্বে সকল আসামিরা দলবদ্ধ হয়ে দা, কুরাল, শাবল, লোহার রড, ছুরি ও হামবলসহ দেশীয় অস্ত্র নিয়ে তালেব আলীর বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। এ সময় খুন জখমের হুমকি দিয়ে অস্ত্রসস্ত্র প্রদর্শন করে বাড়ির লোকজনকে বের করে দেয়। পরে বাড়ির দক্ষিণ পাশের ইটের তৈরি একটি পাকা দেওয়াল ভেঙে ফেলে হামলাকারীরা। এতে তালেব আলীর প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

পাকুন্দিয়া থানার ওসি আছাদুজ্জামান টিটু বলেন, এ বিষয়ে এখনও কোন নির্দেশনা পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com