কিশোরগঞ্জ সদরের বয়লা এলাকায় অবস্থিত আল-মুইন হিফজ মাদ্রাসায় আহাদ হোমিও হল এর সহযোগিতায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার মুহতামিম জুবায়ের মজুমদারের সভাপতিত্বে অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহাদ হোমিও হল এর চিকিৎসক ডা: মো: সালাহউদ্দীন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক রা. মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুল্লাহ সাদেক, মাওলানা বিনইয়ামিন সিরাজ, কিশোরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মো: ইফতেখার উদ্দিন শাহীন, ব্যবসায়ী মো: সোহেল, ব্যবসায়ী মো: শাকির আলম।
উক্ত অনুষ্ঠানে ছাত্রদের মাঝে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন মুফতি আব্দুল্লাহ সাদেক ও মাওলানা বিনইয়ামিন সিরাজ। এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী ইফতেখার উদ্দিন শাহীন তার বক্তব্যে ছাত্রদের কে উৎসাহ প্রদান করেন। প্রধান অতিথি ডা: মো: সালাহউদ্দীন তার বক্তব্যে ছাত্রদের কাছে দোয়া চান এবং ভবিষ্যতেও এমন আয়োজন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
.
পরবর্তীতে ৫ টি বিভাগের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করা ১৫ জন ছাত্রের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।