বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি পানছড়িতে যুবক গুলিবিদ্ধ

আল মামুন, খাগড়াছড়ি
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে
সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি পানছড়িতে যুবক গুলিবিদ্ধ

খাগড়াছড়ির পানছড়িতে অস্ত্রধারী সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ হয়েছে এক বাঙালি যুবক। তার অবস্থা গুরুত্বর বলে জানিয়েছে আহতের স্বজনরা। গুলিবিদ্ধ আহত মো. নাছির (৩৫) পানছড়ি উপজেলার হেডম্যানটিলা এলাকার মো. হানিফের ছেলে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত মো. নাছিরকে উদ্ধার করে পানছড়ি হাসপাতালের আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক খাগড়াছড়ি সদর হাতপাতালে রেফার করা হয়েছে বলে সূত্র জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন,পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো.শফিউল আজম। তিনি জানান,তবলছড়ি থেকে কাজ শেষে ফেলার পথে পানছড়ির মরাটিলা এলাকায় অস্ত্রধারীরা সিগনাল দিলে তা না মানায় গুলি চালায় অস্ত্রধারীরা। এতে এক যুবক গুলিবিদ্ধ হয়। বিষয়টি জানার পর পুলিশ কাজ করছে বলে তিনি জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com