সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের নিকলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস (২১ ফের্রুয়ারি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
অনুষ্টান কর্মসূচীর মধ্যে ছিল , বুধবার রাত ১২.১ মিনিটে নিকলী কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে সরকারী ও বেসরকারী প্রতিষ্টানে জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ, সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচী পালন, ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ভূইয়া (জনি), সহকারি কমিশনার (ভুমি) প্রীতিলতা বর্মন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বাক্কার ছিদ্দিক, অফিসার ইনচার্জ মোঃ শাহাদত, সরকারি মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপক বিশ্বাস, কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত প্রমুখ।
অনুষ্টানে বক্তারা বলেন, আমাদের মাতৃভাষার জন্য যাঁরা শহীদ হয়েছেন তাঁদের আদর্শে আদর্শিত হতে হবে। তা হলেই তাদের আত্মদান সফল হবে। দেশের অফিস আদালতসহ সর্বস্তরে বাংলা ভাষা চালু দাবী করেন। বাদ জোহর মসজিদ ও মন্দিরে দোয়া ও হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
এ ছাড়া আওয়ামী লীগ, বিএন‘পিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেন।