বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নিকলীতে বীর মুক্তিযোদ্ধা গোপাল চন্দ্র দাস আর নেই

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে
নিকলীতে বীর মুক্তিযোদ্ধা গোপাল চন্দ্র দাস আর নেই

কিশোরগঞ্জের নিকলী উপজেলার অফিস পাড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোপাল চন্দ্র দাস আর নেই।

বীর মুক্তিযোদ্ধা গোপাল চন্দ্র দাস ঢাকা গ্রীন লাইফ প্রাইভেট হাসপাতালে ২১ ফেব্রুয়ারি দুপুর ২ টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালীন উনার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ঢাকা গ্রীন লাইফ প্রাইভেট হাসপাতালে হতে রাতে তার মরদেহ উপজেলা সদরে অফিস পাড়া তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। পরে ২২ ফেব্রুয়ারি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তারের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নিকলী থানার অফিসার ইনচার্জ মোঃ সাহাদত হোসেন, সাবেক উপজেলা কমান্ডার আবু বাক্কার ছিদ্দিক, বীর মুক্তিযোদ্ধাগন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, শিক্ষকবৃন্দ, গণমাধ্যমকর্মী, রাজনীতিবিদ, নিকলী উপজেলা সর্বস্তরের সনাতন ধর্মালম্বীর জনতা সহ এলাকার গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিকলী বাজিতপুর দলীয় সংসদ সদস্য আফজাল হোসেন, নিকলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি কারার সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বিপুল দেবনাথ, সহ সভাপতি দিলীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক কার্তিক সুত্রধর। গভীর শোক প্রকাশ করেন। রাষ্ট্রীয় মর্যাদা শেষে দুপুরে নিকলী কেন্দ্রীয় মহাশ্মশানে তার শেষ কৃত্য সম্পন্ন হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com