সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

পাকুন্দিয়া সার্ভেয়ার আঃ মালেক হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে
পাকুন্দিয়া সার্ভেয়ার আঃ মালেক হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের পূর্ব কুমারপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গ্রাম্য সার্ভেয়ার (৬৫) খুনের প্রধান আসামী আজিজুল হক (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের একটি যৌথদল। গ্রেফতারকৃত আসামী হোসেন্দী ইউনিয়নের পূর্ব কুমারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে।

বুধবার ২১ শে ফেব্রুয়ারী রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নরসিংদী জেলার মনোহরদী উপজেলা থেকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত এই পর্যন্ত ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজিজুল হক মালেক হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামী।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান টিটু বলেন আসামীদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com