বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

হোসেনপুরে জুয়ার আসর থেকে পাঁচ জুয়াড়ি গ্রেফতার

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে
হোসেনপুরে জুয়ার আসর থেকে পাঁচ জুয়াড়ি গ্রেফতার
কিশোরগঞ্জের হোসেনপুরে একটি জুয়ার আসর থেকে পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১২টা ২০ মিনিটে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মধ্য গোবিন্দপুর এলাকার জনৈক আনিছ মিয়ার নির্মাণাধীন ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গোবিন্দপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে দ্বীন ইসলাম (৩২), মো. ফজলুল হকের ছেলে মো. আনিছ মিয়া (৪৫), মো. আবু বক্করের ছেলে মো. আকরাম (২৭), মোঃ বদরুল হকের ছেলে মো. রাজিব (২৮), মো. আ. রহিমের ছেলে মো. মাজাহারুল (৩৫)।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাহিদ হাসান সুমন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হোসেনপুর থানার এসআই সৈয়দ আব্দুস সাত্তার, বিজয় হোসেন, মো. মজিবর রহমান, মো. শরিফুল ইসলাম, মোহাম্মদ আলী জিন্নাহ ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদেরকে কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনে মামলা দিয়ে আজ রবিবার  দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com