বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করায় ২ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করায় ২ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানকালে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, জেলা ক্যাবের সভাপতি আলম সারওয়ার টিটু ও জেলা পুলিশ সদস্যরা।  

কিশোরগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোড (কিশোরগঞ্জ মডেল থানার বিপরীত পাশে) এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মেঘনা ডায়াগনস্টিক সেন্টার এবং যমুনা ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারে বিভিন্ন মেডিকেল পরীক্ষার জন্য ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মেঘনা ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা এবং যমুনা ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়েছে।

এছাড়া পার্শ্ববর্তী এলাকায় মেয়াদোত্তীর্ণ নবরত্ন আয়ুর্বেদিক তেল ও মুখের প্রসাধনী ব্যবহারের জন্য আইন অনুযায়ী মেনস স্টাইল জেন্টস পার্লারকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com