বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহিদুল ইসলাম জেলা ফুটবল লীগের গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হয় বত্রিশ জুনিয়র ক্লাব ও ঈশাখাঁ স্পোটিং ক্লাবের মধ্যে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে অনুষ্ঠিত খেলায় বত্রিশ জুনিয়র ক্লাব ও ঈশাখাঁ স্পোটিং ক্লাবের মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র হয়। তবে আজকের খেলায় বত্রিশ জুনিয়র ক্লাব একাধিক গোলের সুযোগ নষ্ট করে সহজ জয় হাত ছাড়া করে।
খেলা শুরুর ২ মিনিটের সময়ই হলুদ কার্ড পেয়ে বসে ঈশাখাঁ স্পোটিং ক্লাবের জসিম উদ্দিন। অপরদিকে ৪ ও ২৪ মিনিটের সময় হলুদ কার্ড দেখে বত্রিশ জুনিয়র ক্লাবের কাওছার ও ফয়সাল মিয়া। ৩ হলুদ কার্ডের পর নিরব নিস্তদ্ধ খেলা শেষ পর্যন্ত গোল শূন্য থাকে।
আগামীকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ৩ ঘটিকায় গ্রুপ পর্বের ষষ্ঠ ম্যাচ অনুষ্ঠিত হবে তরুণ ক্রীড়া চক্র ও সচেতন স্পোটিং ক্লাবের মধ্যে।