বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে কৃষি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে কৃষি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কৃষি ব্যাংক কি‌শোরগ‌ঞ্জের  আয়োজ‌নে ব্যাংকার-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্প‌তিবার (২৯ ফেব্রুয়ারি) জেলা সদ‌রের ম‌হিনন্দ ইউ‌নিয়ন স‌ম্মেলন ক‌ক্ষে এ মত‌বি‌নিময়  সভা অনুষ্ঠিত হয়।
.
সভায় বক্তারা ব‌লেন, ডি‌জিটাল বাংলা‌দেশ বিনির্মাণে গ্রাহক সেবার মান উন্নয়নে আরও আন্তরিক ও নিবিড় যোগাযোগের মাধ্যমে প্রান্তিক কৃষকের ঋণ প্রাপ্তির উপর বিশেষ গুরুত্বারোপ করতে হবে। এসময় ঋন মঞ্জুরীকৃত  কৃষক‌দের মা‌ঝে মঞ্জুরী পত্র বিতরন ক‌রেন ।
.
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় মহাব্যবস্থাপক জামিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় কৃষি ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক  মাহমুদুল আলম চৌধুরী, মুখ্য অঞ্চলিক ব্যবস্থাপক কিশোরগঞ্জ  মুহাম্মদ আক্তার হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার ফাহিমা আক্তার ফাহিম ও মহিনন্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: লিয়াকত আলী।
.
এতে সভাপতিত্ব করেন কৃষি ব্যাংক কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক মো: সফি উদ্দিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com