রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় আরও ৪ ডাকাত গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় আরও ৪ ডাকাত গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গত রবিবার রাতে ডাকাতির প্রস্তুতি কালে ৩ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই চক্রের আরও ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।

সোমবার (৪ মার্চ) দিবাগত মধ্য রাতে উপজেলার থানা ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার এগারসিন্দুর গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে বাবু (২৬), একই গ্রামের জহির মিয়ার ছেলে আশরাফুল (১৯) ও হাবিবুর রহমানের ছেলে আরিফ মিয়া (১৯) এবং ঝাউগারচর গ্রামের হাসান মিয়ার ছেলের সাব্বির হোসেন (২২)।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, ডাকাতির প্রস্তুতি কালের ঘটনায় সোমবার দিবাগত মধ্য রাতে উপজেলার থানাঘাট এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত রবিবার ভোর রাতে একই এলাকা থেকে সুমন (২৮), সুজন (৩১) ও আফাজ উদ্দিন (৪১) নামের ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মোট ৭ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com