বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

মৌলভীবাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে
মৌলভীবাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মৌলভীবাজার জেলার জুড়ীতে ট্রাকের ধাক্কায় আব্দুস সামাদ (২২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাকের চালককে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। নিহত যুবক কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রাকের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেল আরোহী ওই যুবকের। এসময় নিহত যুবক ট্রাকের নিচে পড়ে যায়। ট্রাকটি তাকে ৪/৫ হাত ‌‍দূরে টেনে হেছরে নিয়ে যায়।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আব্দুস সামাদের মামা মো. গিয়াস উদ্দিন জানান, সামাদ আমাদের বাড়িতে থেকে টাইলসের কাজ করত। আগামী সপ্তাহে তার কাতার যাওয়ার কথা ছিল।কত স্বপ্ন ছিল তার। কিছু হল না। ট্রাকের ধাক্কায় আমার ভাগ্নেকে লাশ হয়ে ফিরতে হলো।

জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, ‘আমাদের এখানে নিয়ে আসার আগেই মৃত্যু হয়।’

জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, ‘সড়ক দুর্ঘটনায় ঘটনায় মামলা হয়েছে। এঘটনার জড়িত ড্রাইভারকে গ্রেফতার করার পাশাপাশি লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com