সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

হোসেনপুরে হত্যা মামলার মূল আসামী গ্রেফতার

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে
হোসেনপুরে হত্যা মামলার মূল আসামী গ্রেফতার
কিশোরগঞ্জের হোসেনপুরে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যা মামলার মূল আসামী মো. দুলাল মিয়া (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. দুলাল মিয়া উপজেলার জিনারী গ্রামের মৃত মইছ উদ্দিনের ছেলে।
বুধবার (৬ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (৫ মার্চ) রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানার রঙ্গিলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, জিনারী গ্রামের রহিদ মিয়ার স্ত্রী রহিমা খাতুন (৪২) হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি মো. দুলাল মিয়া  পলাতক ছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান পাশ্ববর্তী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় নিশ্চিত হয় পুলিশ। পরে গতকাল মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে পূর্বের একাধিক মামলার আদালতে বিরাচাধীন রয়েছে।
হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com