“নারীর সমঅধিকার সম সুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই শ্লোগানকে সামনে রেখে ৮ই মার্চ আন্তর্জাতীক নারী দিবস উপলক্ষে কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিযাজুল হক আয়াজ, মহিলা ভাইস-চেয়ারম্যান রেজিয়া আক্তার, নিকলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রীতি লতা বর্মন, ইউ ডি এফ দুর্গা রাণী সাহা।
এছাড়াও সাংবাদিক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।