বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

নওগাঁয় কহ্নপা পদক প্রদানের মাধ্যমে শেষ হল দুই দিনব্যাপী লেখক সম্মেলন

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে
নওগাঁয় কহ্নপা পদক প্রদানের মাধ্যমে শেষ হল দুই দিনব্যাপী লেখক সম্মেলন

নওগাঁয় কাহ্নপা পদক প্রদানের মাধ্যমে শেষ হল নওগাঁ সাহিত্য পরিষদের দুই দিনব্যাপী লেখক সম্মেলন ২০২৪।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রবীণ রাজনৈতিক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড.এ কে এম ফজলে রাব্বী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খ্যাতনাম অনুবাদক খসরু চৌধুরী, কথাসাহিত্যিক রবিউল করিম,  বরেন্দ্র ফরিদ, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম আজাদ হোসেন মুরাদ, আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক রফকুদ্দৌল্লা রাব্বী, তথ্য অফিসার তানিয়া খন্দকার প্রমূখ।

বক্তব্য প্রদান শেষে কবিতায় কবি আমিনুল ইসলাম এবং সম্পাদনায় ছোটকাগজ ‘দাগ’ সম্পাদক মিজানুর রহমান বেলালকে কাহ্নপা সাহিত্য পদক প্রদান করা হয়। চর্যাপদের কবি কাহ্নপার নামানুসারে পদকটির নামকরণ করা হয়েছে। এর আগে পদক প্রাপ্ত দুজনের জীবনী পাঠ করা হয়।

উল্লেখ্য গত শুক্রবার দুই দিনব্যাপী  লেখক সম্মেলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা। সম্মেলনে সারাদেশের দুই শতাধিক কবি- লেখক অংশ গ্রহন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com