বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে কেরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে
মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে কেরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে কেরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ মার্চ) দুপুর ৩টায় মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে এই কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহসিনের সঞ্চালনায় কেরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মো. মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)। মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত এই কেরাত প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলার ৭ উপজেলা থেকে মোট ১৯ জন অংশগ্রহণ করে।

পুলিশ সুপার বলেন, “আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। যার জন্ম না হলে হয়তো আমরা স্বাধীনতার স্বাদ পেতাম না, পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হতে পারতাম না। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে কেরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়োজন করেছি।”

তিনি বলেন, “পবিত্র কোরআনে নাযিককৃত প্রথম শব্দ হচ্ছে ‘ইকরা’, মানে পড়। আমাদের সবাইকে পড়তে হবে, বিশ্ব সম্পর্কে জানতে হবে। পড়ে জ্ঞান অর্জন করে সেই জ্ঞান ভালো কাজে, জনকল্যাণে ব্যবহার করতে হবে।”

কেরাত প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মৌলভীবাজার ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আব্দুন নূর আনোয়ারী, চুবড়া রায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ আব্দুল মুকিত, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শেখ মুহাম্মদ শাহ আলম।

বিচারকদের রায়ে কুলাউড়া উপজেলার খাদিজা মেহজাবিন প্রথম, শ্রীমঙ্গল উপজেলার হাদী মোস্তফা হাসনাইন দ্বিতীয় এবং মৌলভীবাজার সদর উপজেলার সামিউল ইসলাম সাজিম তৃতীয় স্থান অধিকার করে।

পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এছাড়া অংশগ্রহণকারী অন্য প্রতিযোগীদেরকেও বিশেষ উপহার তুলে দেন। পাশাপাশি দোয়া মাহফিলে আমন্ত্রিত আরও ৫০ মাদ্রাসা শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেওয়া হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

কেরাত প্রতিযোগিতা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ ফারুক আলমসহ মৌলভীবাজার জেলা পুলিশের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com