কিশোরগঞ্জে পিবিআই এর আয়োজনে প্রেস রিলিজ গাইডলাইনস ও ভিডিও এডিটিং এর উপর শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত।
সোমবার (২৫ মার্চ) সকাল থেকে কিশোরগঞ্জ জেলার পিবিআই এর কার্যালয়ের হল রুমে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
এতে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন পিবিআই এর পুলিশ সুপার শাহাদাত হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন চ্যানেল ২৪ এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল, আলোচক ছিলেন সময় টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট শরিফুল ইসলাম।
দিন ব্যাপী এই কর্মশালায় পিবিআই সদস্যদের প্রেস রিলিজ গাইডলাইনস ও ভিডিও এডিটিং এর উপর আলোচনা করা হয়।