বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

হোসেনপুর থানা পুলিশের উদ্যোগে বাজার মনিটরিং

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে
হোসেনপুর থানা পুলিশের উদ্যোগে বাজার মনিটরিং
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর কে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুর থানা প্রশাসনের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার উদ্দেশ্যে সতর্কতামূলক কর্মসূচির অংশ হিসেবে বাজার মনিটরিং সম্পন্ন করা হয়েছে।
শনিবার (৩০শে মার্চ) দুপুরে দ্রব্যমূল্যের মুল্যবৃদ্ধি প্রতিরোধে ব্যবসায়ীদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার উদ্দেশ্যে হোসেনপুর থানা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে। এসময় মাছ বাজার, মাংসের দোকান, ফলের দোকান, মিষ্টির দোকান, চাল চিনি, কাপড়ের দোকান, মুদি দোকান ইত্যাদি পরিদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ জনাব নাহিদ হাসান সুমন, ইন্সপেক্টর তদন্ত মোঃ টুটুল উদ্দিন সহ অন্যান্য অফিসার ও ফোর্সগণ।
.
এ ব্যাপারে হোসেনপুর থানা অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন গনমাধ্যম কে জানান, রমজান মাসে যাতে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও অস্থিতিশীল করতে না পারে এবং দ্রব্যমূল্যের মুল্যবৃদ্ধি প্রতিরোধে ব্যবসায়ীদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার উদ্দেশ্যে থানা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
.
তিনি আরো জানান, ক্রেতা সাধারণের স্বার্থে রমজান ও ঈদুল ফিতরে বাজারে প্রশাসনিক অভিযান অব্যাহত রাখা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com