বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঢাকা মেডিকেলের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত পাকুন্দিয়ায় ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত আইইডিসিআর পরিচালকের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ ড্যাব কর্মীদের বিরুদ্ধে অভিন্ন সমৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান কিশোরগঞ্জে ইমরান হত্যা: অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ, পুড়ল ৩ ঘর চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

ঈদের দিন কিশোরগঞ্জে দুই হাসপাতাল পরিদর্শন

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে
ঈদের দিন কিশোরগঞ্জে দুই হাসপাতাল পরিদর্শন

স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালকের নির্দেশনায় কিশোরগঞ্জ জেলার স্বাস্থ্য ব্যবস্থাপনা মনিটরিং করেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) ডা: মুজিবুর রহমান।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন কিশোরগঞ্জ শহরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

ঈদের দিন কিশোরগঞ্জে দুই হাসপাতাল পরিদর্শন

এ সময় উক্ত দুই হাসপাতালের কর্তৃপক্ষ ও জরুরি বিভাগ ও অন্ত বিভাগে দায়িত্বরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীগণ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় এ দিন রোগীদের উন্নতমানের খাবার ও পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্যও খাবারের ব্যবস্থা করায় উভয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

ডা: মুজিবুর রহমান জানান, ঈদের ছুটিতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় নিজ নিজ জেলায় হাসপাতাল পরিদর্শনের নির্দেশনা ছিল। সেই সুবাদে জেলা শহরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com